২৮ জানুয়ারি ২০১২ - ২০:৩০

পাকিস্তানে গতকাল এক সন্ত্রাসী হামলায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলমানের শাহাদাতের ঘটনার নিন্দায় জাতিসংঘের মহাসচিব এক বিবৃতি প্রদান করে নিহতদের পরিবার ও পাকিস্তান সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব ‘বান কি মুন’ ঐ বিবৃতিতে গিলগীত-রাওয়ালপিণ্ডি রুটের শিয়া যাত্রীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে, এদেশের সরকার ও নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাতিসংঘের মহাসচিব বলেন যে, সন্ত্রাসবাদের মোকাবেলায় –যারা পাকিস্তানের নিরীহ জনগণ হত্যায় লিপ্ত রয়েছে- তিনি পাকিস্তান সরকারের পাশে থাকবেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী যারদারী ও এদেশের প্রধানমন্ত্রী ইউসুফ আলী গিলানীও বিবৃতি প্রদান করে ঐ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার যায়েরদের (যেয়ারতকারী) একটি দল ইরান হতে যেয়ারতের পর পাকিস্তানের গিলগীত অঞ্চলের দিকে ফিরছিলেন। এ সময় তাদের উপর চালানো সন্ত্রাসী হামলায় কয়েকজন নারী ও শিশুসহ মোট ১৮ জন শিয়া শাহাদাত বরণ করে এবং এ ঘটনায় অপর ৭ ব্যক্তি আহত হয়েছে।

এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে গিলগীত ও বালতিস্তান প্রদেশের জনগণ অজ্ঞাত সন্ত্রাসীদের কর্তৃক শিয়াদেরকে হত্যার প্রতিবাদে ‘কুহিস্তান’ শহরে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় এ অঞ্চলের বাসিন্দারা তাদের কর্মস্থল ত্যাগ করে রাস্তায় নেমে আসে। বিক্ষোভ মিছিলে তারা উগ্রতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দান করে এ অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করণে অধিক প্রচেষ্টা চালানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।#